প্রকাশিত: Wed, Feb 14, 2024 6:14 AM
আপডেট: Thu, Jul 23, 2026 4:53 AM

[১]আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সব হত্যার বিচার করা হবে: রিজভী

রিয়াদ হাসান: [২] দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ এবং গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ, গণতন্ত্র ও মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মঙ্গলবার লিফলেট বিতরণ করে বিএনপি। সমমনা দলগুলোও একই কর্মসূচী পালন করেছে।

[৩] দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর ফকিরাপুল এলাকায় পথচারী, ফুটপাতের দোকানদার ও যানবাহনের যাত্রীদের হাতে প্রচারপত্র তুলে দেন নেতাকর্মীরা। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

[৪] গণসংযোগ শেষে রিজভী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী সরকারের সব আমলের অপকর্ম ও হত্যার বিচার করা হবে।

[৫] বিএনপির এই নেতা আরো বলেন, ৭ই জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে । সম্পাদনা: সালেহ্ বিপ্লব